ফেনীতে মলম পার্টি-ডাকাত চক্রের ১৬ সদস্য গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টির সদস্য, মাদক কারবারি, চোর-ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ। ​পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানা এলাকায় পরিচ...

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টির সদস্য, মাদক কারবারি, চোর-ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী মডেল থানা এলাকায় পরিচালিত অভিযানে স্টারলাইন বাস কাউন্টার ও তার আশপাশ এলাকা থেকে মলম পার্টির সদস্য লিটন মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা বিচারাধীন। এই চক্রটি বিদেশফেরত যাত্রী ও সাধারণ পথচারীদের চেতনানাশক দ্রব্য খাইয়ে মলম লাগিয়ে সর্বস্ব লুটে নিতো।

​এছাড়া মহিপাল থেকে লেমুয়াগামী সিএনজি যাত্রীদের নকল সোনর বার দেখিয়ে ও চেতনানাশক দ্রব্য ব্যবহার করে অলংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করে ​জানান, অভিযানে উদ্ধার হওয়া মালামাল ও অপরাধের ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1155992
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business