সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ডুবোচরে তলা আটকে উল্টে গিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর ট্রলারে থাকা ১৪ জেলেকেই জাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর থেক...

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ডুবোচরে তলা আটকে উল্টে গিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর ট্রলারে থাকা ১৪ জেলেকেই জাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক তালতলীর জাফর মাঝি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ১৪ জেলেকে নিয়ে তালতলী থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার। সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার শেষে বৃহস্পতিবার তালতলীর উদ্দেশ্যে ফেরার পথে নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় একটি ডুবোচরে ট্রলারটির তলা আটকে যায়। একপর্যায়ে ট্রলারটি উল্টে সাগরে ডুবে যায়। অন্য পার্শ্ববর্তী ট্রলালের জেলেদের মাধ্যমে খবর পেয়ে ট্রলারমালিক উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। পরে নিদ্রার চর এলাকা থেকে চারটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা পর ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জাগো নিউজকে বলেন, ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।

নুরুল আহাদ অনিক/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1155979
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World