ঝিনাইদহে বাস-স্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী...
ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাস ও স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি স্যালোইঞ্জিন চালিত খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এম শাহাজান/কেএএ/
Original Source
https://www.jagonews24.com/country/news/1155973