প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসুস্থ তাশদিদের খোঁজ নিলেন ডা. বিটু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাশদিদের ধানমন্ডির বাসায় যান ডা. বিটু। সেখানে তিনি তাশদিদের শারীরিক অবস্থা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাশদিদের ধানমন্ডির বাসায় যান ডা. বিটু। সেখানে তিনি তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাশদিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও তার পরিবারের কাছে পৌঁছে দেন তিনি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সানিডেলের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাশদিদ। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তার কাছে ছুটে যান এবং শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুকে ডেকে এনে তাশদিদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডা. বিটু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাশদিদকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

চিকিৎসা শেষে তাকে নিরাপদে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন ডা. বিটু ও প্রটোকল কর্মকর্তা কামরুল ইসলাম। জানা যায়, তাশদিদ প্রায় সাত বছর ধরে একটি বিরল হরমোনজনিত রোগে আক্রান্ত।

কেএইচ/কেএএ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1155970
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World