ডিজিএফআইয়ের পিএস পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, যুবক আটক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক যুবককে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে এ ঘটন...

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক যুবককে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আনসার সদস্যদের কাছ থেকে হেফাজতে নেয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব জানান, মাসুদুর রহমান গত দুইদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তার কাছে একটি ফাইলে সই করানোর জন্য চাপ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার তিনি ওই কর্মকর্তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) হুমকি দিয়ে বলেন, ‘তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমাকে দেখে নেব।’

বিষয়টি জানতে পেরে কার্যালয়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা ওই ব্যক্তির পরিচয় ও কাজ সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তা সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে বনানী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

টিটি/কেএএ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1155962
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World