ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে ১৫০ রানের লক্ষ্য বাংলাদেশের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৫০। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শেফালি ভার্মা ছাড়া ভ...

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। দুবাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ১৫০।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শেফালি ভার্মা ছাড়া ভারতের আর কোনো ব্যাটার বড় বাধা হয়ে দাঁড়াননি। কিন্তু ভুরি ভুরি ফিল্ডিং মিসের সুযোগ নিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে ভারত।

শেফালি ভার্মা ৪০ বলে ৭ চার আর ৩ ছক্কায় করেন ৬৪ রান। এছাড়া প্রতিকা রাওয়াল ২৪ বলে ২০, রিচা ঘোষ ১৬ বলে ২৪ আর অধিনায়ক হারমানপ্রিত কৌর ২৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সুলতানা খাতুন ২টি, মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান নেন ১টি করে উইকেট।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1155952
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World