বোয়ালখালীতে বালু ব্যবসায়ীর কারাদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু বিক্রয় কেন্দ্র স্থাপন ও সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় ফরিদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকা...

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু বিক্রয় কেন্দ্র স্থাপন ও সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলায় ফরিদ মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। দণ্ডপ্রাপ্ত ফরিদ মিয়া বোয়ালখালী থানাধীন পশ্চিম কধুরখীল গ্রামের এজলাস মিয়ার ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, ফরিদ মিয়া কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের গুইলদ্যাখালী ব্রিজ এলাকায় সড়কের নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলে বালু বিক্রয় কেন্দ্র স্থাপন করেছেন। কালভার্ট থেকে এক কিলোমিটারের মধ্যে বালুর বিক্রয় কেন্দ্র স্থাপন ও সরকারি রাস্তার নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের (সংশোধন) সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমডিআইএইচ/এমএমকে

Original Source
https://www.jagonews24.com/national/news/1155950
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World