দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিজ দোকানে নিহত জামাল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (জামাল মিয়া) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় বু...

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (জামাল মিয়া) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তার দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী দোকানে হামলা চালিয়ে গুলি করলে জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। তার তিনটি সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জামাল মিয়ার বাবা মো. ছিডু মিয়া বেপারী।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল হোসেন। সেখানে দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। নিজেই দোকানটি পরিচালনার পাশাপাশি একজন কর্মচারী নিয়োগ দিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন।

বাবা ছিডু মিয়া বেপারী বলেন, তার ছেলে পরিবারের সচ্ছলতার জন্য বিদেশে গিয়ে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। তিনি দ্রুত ছেলের মরদেহ দেশে আনার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‌‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’

শরীফুল ইসলাম/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1155948
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World