প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে যাওয়ার আমন্ত্রণ পেলেন শায়রুল কবির খান
জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই আমন্ত্রণপত্র পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আমি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রেস বিভাগের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, আমার সুযোগ ও সামর্থ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হওয়া এবং দ্বায়িত্ব পালন করা। জাতিসংঘের অধিবেশনে যেতে পারলাম কি পারলাম না, তার চেয়ে বড় বিষয় দেশ ও দলের কল্যাণে সাংবাদিকদের সঙ্গে যে বন্ধুত্ব ও ভালোবাসা, এটাই আমার জন্য আশীর্বাদ। আমি সবার কাছে দোয়া চাই, যেন এই বিশ্বাস ধরে রাখতে পারি।
কেএইচ/এমআইএইচএস


