নাগেশ্বরীতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সে‌প্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলি...

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের দায়ে চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সে‌প্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পৌরসভার উত্তর বালাশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বালাশিপাড়া এলাকার গোলাম মওলা (২৮), ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় ওই এলাকায় মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‌রোকনুজ্জামান মানু/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156037
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World