লোহাগাড়ায় দুই হাজার ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ২

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক ও...

চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশ জানায়, চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে একটি ফোটন পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালানোর একপর্যায়ে গ্রেফতারদের দেখানো এবং তাদের নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি পুটলা উদ্ধার করা হয়। পরে ওই পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একই এলাকার মামুন নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন তারা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে মামুন এরই মধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছেন। তাকে গ্রেফতার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত চেকপোস্ট, যানবাহনে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরএএইচ/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1156046
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World