চট্টগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেফতার ৫৪২

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ২৬ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ৪৫ কেজি ৯৩৭ গ্রাম গাঁজা, ৭০ লিটার চোলাই মদ ও ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকা...

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ২৬ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ৪৫ কেজি ৯৩৭ গ্রাম গাঁজা, ৭০ লিটার চোলাই মদ ও ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এ গ্রেফতার ও জব্দের ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৫৪২ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৪ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪১ জন রয়েছেন।

jagonews24.com

এছাড়া, পরোয়ানামূলে ১২৮ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৪৪ জনকে। তাদের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী ও ৮৪ জন মাদকসেবী রয়েছেন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় মাদক সংক্রান্ত ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ২৬ হাজার ৮৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ লিটার চোলাই মদ, ৪৫ কেজি ৯৩৭ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এমআরএএইচ/এএমএ

Original Source
https://www.jagonews24.com/national/news/1156056
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Crime