সন্তান কুসন্তান হলে আইন করেও বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। তিনি বলেছেন, কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন দেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বা...

সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআন-সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ।

তিনি বলেছেন, কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন দেশের জনগণ মেনে নেবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর আয়োজিত ‘সম্পত্তি হস্তান্তর আইনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, উত্তরাধিকার সম্পত্তি কীভাবে বণ্টন হবে, সে বিষয়ে কোরআন-সুন্নাহতে বিস্তারিত নির্দেশনা রয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। তাই এ বিষয়ে নতুন করে আইন প্রণয়ন করা কোরআন-সুন্নাহর সঙ্গে চ্যালেঞ্জ করার শামিল।

তিনি বলেন, জীবদ্দশায় বাবা-মায়ের সম্পত্তি সন্তানদের মধ্যে লিখে দেওয়ার সুযোগ তৈরি হলে অনেক বাবা মেয়েসন্তানদের বঞ্চিত করে শুধু ছেলেদের নামে সম্পত্তি লিখে দিতে পারেন। এর ফলে মেয়েসন্তানরা তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকার বাবা-মায়ের নিরাপত্তা ও ভরণপোষণ নিশ্চিত করতে, এ ধরনের আইন করছে এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাবা-মা বৃদ্ধ হলে তাদের দেখভাল করবে সন্তানরাই। জমি-সম্পত্তি তাদের শারীরিক সেবা করতে পারবে না। সন্তান কুসন্তান হলে আইন করেও বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলমান। উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিষয়টি যখন কোরআন-হাদিসে নির্ধারিত তখন এ বিষয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ধর্মীয় বিষয়ে আইন প্রণয়নের আগে আলেম-ওলামা ও ইসলামি স্কলারদের সঙ্গে পরামর্শের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন আমরা মানবো না।’

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রাষ্ট্রপতি হিসেবে তিনি যেন এ আইনে স্বাক্ষর না করেন। একই সঙ্গে দ্রুত আইনটি প্রত্যাহার করে ইসলামি স্কলারদের সঙ্গে পরামর্শের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

এমইউ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156058
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World