রাজধানীর দক্ষিণখানে মিললো পরিত্যক্ত শটগান ও হাতকড়া
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও এক জোড়া হাতকড়া জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। আরও পড়ুন দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় গুলি...
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও এক জোড়া হাতকড়া জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
দক্ষিণখান থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মুন্সি মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শটগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হাতকড়া জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/একিউএফ
Original Source
https://www.jagonews24.com/national/news/1156066



