ছুটির দিনে পার্লারে না গিয়ে ঘরে বসেই করুন হেয়ার স্পা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ব্যস্ততা বা খরচের চিন্তায় পার্লারে যাওয়া হচ্ছে না? ছুটির দিনে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই চুলে ফেরাতে পারেন পার্লার ট্রিটমেন্টের মতো গ্লো। রূপ বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া হেয়ার স্পা চুলে পুষ্টি জোগানোর পাশাপাশি রুক্ষতা দূর করে। তাই চুলকে সতেজ এবং ঝরঝরে রাখতে মাঝে মাঝে হেয়ার স্পা করু...

ব্যস্ততা বা খরচের চিন্তায় পার্লারে যাওয়া হচ্ছে না? ছুটির দিনে ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই চুলে ফেরাতে পারেন পার্লার ট্রিটমেন্টের মতো গ্লো। রূপ বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া হেয়ার স্পা চুলে পুষ্টি জোগানোর পাশাপাশি রুক্ষতা দূর করে। তাই চুলকে সতেজ এবং ঝরঝরে রাখতে মাঝে মাঝে হেয়ার স্পা করুন।

আসুন জেনে নেওয়া যাক  বাড়িতে ​যেভাবে হেয়ার স্পা করবেন-

ছুটির দিনে পার্লারে না গিয়েও ঘরেই নিতে পারেন চুলের যত্নছুটির দিনে পার্লারে না গিয়েও ঘরেই নিতে পারেন চুলের যত্ন

তেল ম্যাসাজ ও শ্যাম্পু

চুলে কুসুম গরম তেল ১০ মিনিট ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে অতিরিক্ত পানি মুছে নিন।

জট ছাড়িয়ে নিন

ভেজা চুল হালকা শুকিয়ে মোটা দাঁতের চিরুনি দিয়ে নিচ থেকে ওপরের দিকে জট ছাড়িয়ে নিন।

হেয়ার প্যাক ব্যবহার

১টি ডিম, ১ চা চামচ লেবুর রস, কাস্টর অয়েল, গ্লিসারিন ও মধু একসঙ্গে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে ১ ঘণ্টা ঢেকে রেখে ধুয়ে ফেলুন।

কন্ডিশনিং করুন

প্যাক ধোয়ার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ঘরোয়া উপায়ে করতে চাইলে ফুটিয়ে ঠান্ডা করা চা-পাতার পানিতে ১ চামচ লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন।

​জরুরি টিপস

শ্যাম্পু বা কন্ডিশনার যেন কোনোভাবেই স্ক্যাল্পে লেগে না থাকে। ​তৈলাক্ত চুলে অতিরিক্ত ভারী কন্ডিশনার এড়িয়ে চলাই ভালো। ​চুলে অতিরিক্ত হেয়ার ড্রায়ার বা আয়রন ব্যবহার করা থেকে বিরত থাকুলে চুল থাকবে স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর।

এসএকেওয়াই

Original Source
https://www.jagonews24.com/lifestyle/article/1156059
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Lifestyle