তোমার কাজল চোখের কাছে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কাজল চোখএমদাদ হোসেন ১.দিনশেষে ঋণ ভোলা যায়,তবুও কিছু ঋণ থাকে বাকি—যেমন তোমার কাজল চোখের কাছে,অকূল সমুদ্রে হারানো কোনো ভাসমান নাওয়ের মতোঅনিবার্য এক মায়ায় থমকে দাঁড়ায় পাখি। ২.তুমি যেও,তবে অতটুকু যেতে নেই—যতটুকু গেলে কাজল চোখ দেবে বাধা। ৩.ভীষণ রকম ভেঙে পড়লে মন,কার দুয়ারে দাঁড়াব কখ...

কাজল চোখ
এমদাদ হোসেন

১.
দিনশেষে ঋণ ভোলা যায়,
তবুও কিছু ঋণ থাকে বাকি—
যেমন তোমার কাজল চোখের কাছে,
অকূল সমুদ্রে হারানো কোনো ভাসমান নাওয়ের মতো
অনিবার্য এক মায়ায় থমকে দাঁড়ায় পাখি।

২.
তুমি যেও,
তবে অতটুকু যেতে নেই—
যতটুকু গেলে কাজল চোখ দেবে বাধা।

৩.
ভীষণ রকম ভেঙে পড়লে মন,
কার দুয়ারে দাঁড়াব কখন কেমন?
ফিরে যদি আসি কাজল চোখের কাছে,
হৃদয়ের ব্যাকুলতা বুকে টেনে নেবে কি অমন?

৪.
আমি রেখে আসি প্রার্থনা তেমন
তোমার কাজল চোখের আঁকিবুঁকি যেমন।

৫.
যেতে যেতে যতটুকু আমি রেখে যাই বাকি—
তোমার কাজল চোখের কাছে থমকে দাঁড়ায়
‘জীবন’ নামক পাখি!

এসইউ

Original Source
https://www.jagonews24.com/literature/article/1156068
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Culture