ট্রেনে কাটা পড়ে শিশুর হাত-পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে পথচারী নিহত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম নগরে ট্রেনে কাটা পড়ে এক শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরেক যুবক। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর লেভেল ক্রসিং এলাকায় চশমা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্য...

চট্টগ্রাম নগরে ট্রেনে কাটা পড়ে এক শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরেক যুবক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর লেভেল ক্রসিং এলাকায় চশমা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন মিন্টু (৫৫)। তার বাসা নগরের পূর্ব নাসিরাবাদের তুলাতলী এলাকায় এবং গ্রামের বাড়ি ফেনীতে।

আহত শিশুটির নাম রাহাত (১০)। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অপর আহত ব্যক্তি আব্দুর রহমানের (৩০) আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় পাশের সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় পথচারীরা রেললাইন ঘেঁষে চলাচল করেন। শুক্রবার দুপুরে এভাবে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যায় শিশু রাহাত। এসময় তাকে বাঁচাতে এগিয়ে যাওয়া দেলোয়ার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অসীম ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরএএইচ/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156096
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World