সাবেক মন্ত্রীর দখল করা জায়গায় হবে মাদরাসা, ভিত্তিপ্রস্তর স্থাপন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখল করা জায়গা উদ্ধার করে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে খাদুন-রূপসী-কাহিনা-মৈকুলী-খিদিরপুর এলাকাবাসীর...

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখল করা জায়গা উদ্ধার করে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে খাদুন-রূপসী-কাহিনা-মৈকুলী-খিদিরপুর এলাকাবাসীর উপস্থিতিতে রূপগঞ্জের রূপসী এলাকায় মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় তৈমূর আলম খন্দকার বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এই এলাকার এক সময়ের মন্ত্রীর কবল থেকে মাদরাসার জায়গা উদ্ধার করা হয়েছে। এজন্য আল্লাহর কাছে হাজারও শুকরিয়া। আশপাশের পাঁচ গ্রামের মানুষজন সহযোগিতা করেছেন। এলাকাবাসী প্রচণ্ড রোদে দাঁড়িয়ে মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। জায়গা উদ্ধার করে দেওয়ার জন্য এমপি, ইউএনও, এসিল্যান্ড, ডিসিসহ স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এই মাদরাসা পাঁচ গ্রামবাসীর আমানত। আশা করি এখানে এমন ছাত্র তৈরি হবে যারা শুধু মিলাদ পড়াবে, জানাজায় অংশগ্রহণ করবে তা নয়; যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

তৈমূর আলম বলেন, ‘মাদরাসার পাশাপাশি আমরা এখানে কারিগরি শিক্ষাকেন্দ্র স্থাপন করবো, যাতে করে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্য আমি সবার সহযোগিতা চাই।’

এসময় পাঁচ এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান ভূঁইয়া, মো. নুরুজ্জামান, মহসিন ভূঁইয়া, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, বিএনপি নেতা আব্দুল হালিম, কামরুল ইসলাম, মোহাম্মদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156105
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World