২৬ বছরের শিক্ষকতায় ইতি, ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা পেশায় ইতি টেনে বিদায় নিলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমির ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম মোল্যা। বিদায় দিনে ব্যতিক্রমী আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘোড়ায় চড়িয়ে চোখের জলে তাকে বিদায় দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১...

দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা পেশায় ইতি টেনে বিদায় নিলেন যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমির ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম মোল্যা। বিদায় দিনে ব্যতিক্রমী আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘোড়ায় চড়িয়ে চোখের জলে তাকে বিদায় দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষক জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ব্যতিক্রমী এ বিদায় আয়োজনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের কর্মকর্তা-কর্মচারীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম মোল্যা ২০০০ সালের ১১ মে মুসলিম একাডেমিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়েছেন। গত ৩০ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ।

বক্তারা জাহাঙ্গীর আলম মোল্যার দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, তার জ্ঞান, আদর্শ ও নিবেদন শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে পল্লব কান্তি ঘোষ বিদায়ী সহকর্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম মোল্যাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঘোড়ার গাড়িতে করে বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় তার দীর্ঘ শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক পর্ব।

মিলন রহমান/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1156103
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World