শিশু শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষকসহ গ্রেফতার ২

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদরাসার নাজেরা শাখার এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আল আমিন ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামান মনিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মির্জাপ...

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদরাসার নাজেরা শাখার এক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আল আমিন ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামান মনিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভার বংশাই রোডের মারকাজুল উম্মা হাফেজিয়া মাদরাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার পর উপজেলা প্রশাসন মাদরাসায় তালা ঝুলিয়ে দিয়েছে।

জানা যায়, মির্জাপুর পৌরসভার বংশাই রোডের ওভার ব্রিজের উত্তর পাশে চারতলা একটি ভাড়া বাসায় মারকাজুল উম্মা হাফেজিয়া মাদরাসায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী আবাসিক থেকে পড়াশোনা করে আসছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামান মনির। মাদরাসার শিক্ষক হাফেজ আল আমিন নাজেরা শাখার শিশু শিক্ষার্থীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে বলাৎকার করে। শিশুটি অসুস্থ হয়ে পরলে ঘটনাটি তার পরিবারকে জানায়।

পরে শুক্রবার শিশুটির মা রুমা বেগম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত শিক্ষক আল-আমিন ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনিরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। শিশুটির পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শিক্ষা অফিসার জুলফিকার হায়দার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে মাদরাসা বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন।

মির্জাপুর থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম বলেন, শিশুটির মাতা রুমি বেগম বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক আল আমিন ও পরিচালক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156124
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World