হকির জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের গত আসর মাতিয়েছিলেন বাংলাদেশের আমিরুল ইসলাম। ভারতের চেন্নাই ও মাধুরাইয়ে হওয়া ওই আসরে বাংলাদেশ ২৪ দেশের মধ্যে সতেরতম হলেও আমিরুল পাঁচটি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে হকি দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই বিশ্বকাপের পরের আসরেই বাংলাদেশ নেই। শুক্রবার (১১...

জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের গত আসর মাতিয়েছিলেন বাংলাদেশের আমিরুল ইসলাম। ভারতের চেন্নাই ও মাধুরাইয়ে হওয়া ওই আসরে বাংলাদেশ ২৪ দেশের মধ্যে সতেরতম হলেও আমিরুল পাঁচটি হ্যাটট্রিকসহ ১৮ গোল করে হকি দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই বিশ্বকাপের পরের আসরেই বাংলাদেশ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে ৬-২ গোলে জাপানের বিপক্ষে হারলে বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।

২০২৪ সালে ওমানে হওয়া জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছিল। এশিয়া কাপ থেকে শীর্ষ ৬ দলের থাকে বিশ্বকাপে খেলার সুযোগ। জাপানকে হারাতে পারলে বাংলাদেশের সেই সুযোগ তৈরি হতো। তবে বড় ব্যবধানে হেরে বাংলাদেশকে বিদায় নিতে হয়।

বাংলাদেশের যুবাদের সামনে একটি ম্যাচ আছে। চাইনিজ তাইপের বিপক্ষে শনিবার জিতলে সপ্তম হয়ে দেশে ফিরতে পারবে চীনের মকি থেকে। ওই শহরে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দলও এশিয়া কাপ খেলছে। মেয়েরা আগের দিন এই জাপানের কাছে হেরেই স্বপ্ন প্রায় শেষ করে ফেলেছে। স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে হারাতে পারলে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কিঞ্চিত টিকে থাকবে।

জাপানের বিপক্ষে বাংলাদেশের দুই গোল করেছেন মোহাম্মদ মেহেদী ও মুন্না ইসলাম। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরেছিল চীন ও মালয়েশিয়ার বিপক্ষে। তৃতীয় ম্যাচে কাজাখস্থানকে হারালেও শেষ ম্যাচে হেরেছিল পাকিস্তানের বিপক্ষে।

আরআই/এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/hocky/1156137
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World