হুথিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা। বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ এই দ্বীপটি হুথিদের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। পেরিম দ্বীপটি মায়ুন নামেও পরিচিত। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে হুথি বিদ্রোহীরা। বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ এই দ্বীপটি হুথিদের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। পেরিম দ্বীপটি মায়ুন নামেও পরিচিত।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় ওই সরকারি কর্মকর্তা বলেছেন, আগের দিন সরকারি বাহিনী দ্বীপটি ছেড়ে যাওয়ার পর অস্ত্রধারী হুথি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌকা মায়ুন দ্বীপে পৌঁছায়। এর আগে হুথিরা কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটিতে পৌঁছে গেছে বলে খবর পাওয়া গিয়েছিল। পরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তার বরাতে এএফপি জানায়, হুথিরা দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়েছে।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধের গতিপথে পেরিমের নিয়ন্ত্রণ হুথিদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এর প্রভাব শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতেই সীমাবদ্ধ নয়। কৌশলগত অবস্থানের কারণে দ্বীপটির নিয়ন্ত্রণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্যও বড় উদ্বেগ তৈরি করেছে।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় হুথিদের সাম্প্রতিক অগ্রগতির মধ্যে ছোট দক্ষিণাঞ্চলীয় বন্দর মোচা দখলের বিষয়টিও রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত কয়েকটি দ্বীপ তারা দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব অবস্থান থেকে হুথিরা বাব আল-মান্দাব প্রণালির মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের গতিপথে প্রভাব বিস্তারের মতো অবস্থানে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান-সমর্থিত হুথিরা বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। গোষ্ঠীটি বলেছে, তারা শুধু সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় এর আগে আন্তর্জাতিক বিভিন্ন দেশের জাহাজে হামলা চালানোর রেকর্ড রয়েছে হুথিদের। ফলে লোহিত সাগর ব্যবহারকারী সব দেশের কাছেই পরিস্থিতিটি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এরই মধ্যে উত্তরের দিকেও পরিস্থিতি আরও জটিল হওয়ার ইঙ্গিত মিলেছে। স্যাটেলাইটে ধারণ করা কিছু ছবিতে দেখা গেছে, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালি চলাচলের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বিকল্প পথ হয়ে উঠেছে এই পাইপলাইন। ফলে এতে হামলার ঘটনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর জন্য ইরানের ইয়েমেনভিত্তিক মিত্রদের প্রচেষ্টার অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

হরমুজ প্রণালি এখনো বেশির ভাগ সময় বন্ধ থাকায় বাব আল-মান্দাবও একইভাবে অচল হয়ে পড়তে পারে- এমন আশঙ্কা এখন আরও জোরালো হয়েছে। হরমুজ ও বাব আল-মান্দাব- দুটি প্রণালিই মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সঙ্গে যুক্ত। ফলে যে কোনো একটি নৌপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি ও আন্তর্জাতিক পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বাব আল-মান্দাব প্রণালিটি ইয়েমেন, ইরিত্রিয়া ও জিবুতির মধ্যবর্তী এলাকায় অবস্থিত ও এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথগুলোর একটি হিসেবে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল করে। একই নৌপথের বৃহত্তর রুটে মিসরের সুয়েজ খাল ও ওমান-ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালিও গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট (কৌশলগত সংকীর্ণপথ) হিসেবে রয়েছে।

সূত্র: বিবিসি

এসএএইচ

Original Source
https://www.jagonews24.com/international/news/1156135
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World