খানসামায় ৬৫৭’ বস্তা সার জব্দ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দিনাজপুরের খানসামায় পৃথক অভিযানে একদিনের ব্যবধানে আবারো ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টংগুয়া বাজার ও পাকেরহাটে এ অভিযান চালানো হয়।প্রতিষ্ঠান দুটি হচ্ছে টংগুয়া বাজার মেসার্স আসাদুজ্জামান ট্রে...

দিনাজপুরের খানসামায় পৃথক অভিযানে একদিনের ব্যবধানে আবারো ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুই ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টংগুয়া বাজার ও পাকেরহাটে এ অভিযান চালানো হয়।প্রতিষ্ঠান দুটি হচ্ছে টংগুয়া বাজার মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে ও পাকেরহাটেন মেসার্স মহাদেব ট্রেডার্স।

দুপুরে খানাসামা উপজেলার টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

একই দিনে পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা এবং গুদামটি সিলগালা করা হয়।

এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৯২০ বস্তা সার জব্দ করে প্রশাসন। অভিযানের সময় গোডাউন মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এ নিয়ে দুই দিনে খানসামা উপজেলায় তিনজন সার ডিলারের কাছ থেকে ১৫৭৭ বসার জব্দ করা হল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এমদাদুল হক মিলন/এএইচ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156148
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World