বাউফলে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিলো প্রশাসন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পটুয়াখালীর বাউফলে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। সে এবার সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ৭ নম্বর বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ধরন...

পটুয়াখালীর বাউফলে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। সে এবার সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ৭ নম্বর বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের বিয়ের আয়োজন না করার জন্য পরিবারের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

পাত্রের বাবা মনির মোল্লা বলেন, ‌‌‘আমরা বিয়ে বন্ধ করে দিয়েছি। যেহেতু মেয়ের বয়স হয়নি, ইউএনও অফিস থেকে আমাদের নিষেধ করা হয়েছে; এজন্য বিয়ে বন্ধ করে দিয়েছি।’

ওই কিশোরীর মা বলেন, ‘মেয়ের গলায় চেইন পরানো হয়ে গেছে। আত্মীয়-স্বজন ও ছেলের বন্ধুরা এখানে এসে পড়েছে। বাজার করাও হয়ে গেছে। তাই ছোট পরিসরে খাওয়া-দাওয়ার আয়োজন করেছি।’

পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি পক্ষ বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ওই শিক্ষার্থী তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। তিনি মানুষের মাধ্যমে বিয়ের আয়োজনের কথা শুনেছেন। কাগজপত্র অনুযায়ী মেয়ের বিয়ের বয়স না হলেও দেখতে অনেক লম্বা-চওড়া হওয়ায় তার বয়স হয়েছে বলে মনে হতে পারে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘গতকাল সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেখানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা বলে দিয়েছি, মেয়ের বয়স না হওয়া পর্যন্ত এখানে কোনো বিয়ের আয়োজন করা যাবে না।’

মাহমুদ হাসান রায়হান/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1156160
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World