মাদক কারবারিকে আশ্রয়, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক কারবারিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওসমান গণি বাবুর নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্যসচিব আনোয়ার হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ...

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক কারবারিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওসমান গণি বাবুর নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্যসচিব আনোয়ার হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওসমান গণি নবাবগঞ্জ উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ স্থগিত থাকবে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক বিক্রেতার শেল্টারদাতাদের কোনো জায়গা নেই।

মো. মাহাবুর রহমান/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1156172
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World