১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিলো বিএসএফ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বি...

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০-১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পরে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামের ওই এলাকায় ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে ওই ১০-১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে পড়লে বিজিবি সদস্যরা প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

 

বিজিবির দাবি, তাদের দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হন। পরে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যেকোনো পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।

আহসানুর রহমান রাজীব/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1156186
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Economy