টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টকশোতে অংশ নেওয়া বিএনপির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা হয়। সভায় টকশোতে দলের হয়ে অংশ নেওয়া নেতাদের সত্য, সুন্দর ও ন্যায়ের ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টকশোতে অংশ নেওয়া বিএনপির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা হয়।

সভায় টকশোতে দলের হয়ে অংশ নেওয়া নেতাদের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এতে সভাপতিত্ব করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি শহিদুল ইসলাম বাবুল, এমপি আজিজুল বারী হেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান , বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার জাগো নিউজকে বলেন, ‘আজকের সভায় ড. মওদুদ আহমেদ আলমগীরের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের সত্য, সুন্দর এবং ন্যায়ের পথে চলতে দিকনির্দেশনা দিয়েছেন।’

কেএইচ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156198
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World