মৃত্যুর আগে পুলকের আবেগঘন বার্তা, ‘ক্ষমা করে দিও, কিছুই থেমে থাকে না’

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবী, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন পুলক। স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক লেখ...

সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর ঘটনায় পাঁচটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও মেয়ে, ছোট ভাই ও ভাবী, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক নোট লিখে গেছেন পুলক।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা নোটে পুলক লেখেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারও জন্য কিছু থেমে থাকে না।’

মেয়ে প্রকৃতিকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্ত্রী ও মেয়ের পাশে থাকতে ছোট ভাই দীপকের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের সমকাল কার্যালয় থেকে পুলকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রশাসনের উদ্দেশে লেখা নোটে পুলক উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সুস্থ হওয়ার জন্য দেশে-বিদেশে চিকিৎসা নেওয়ার কথাও নোটে উল্লেখ করেন তিনি।

নোটে তিনি প্রশাসনের কাছে তার মরদেহ নিয়ে কোনো ধরনের হয়রানি না করে পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশ্যে লেখা নোটে পুলক বিদায় জানান। তাদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করে পরিবারের খোঁজ নেওয়ার অনুরোধ করেন তিনি।

ছোট ভাই দীপক ও ভাবি ইতির উদ্দেশে লেখা নোটে পুলক স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতিকে আগলে রাখার অনুরোধ করেন। নিজের বিভিন্ন আর্থিক বিষয় ও পাওনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।

দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে লেখা নোটে পুলক দুঃখ প্রকাশ করেন। প্রায় দেড় যুগ একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে বলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পুলককে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে ৫টি সুইসাইড নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর সময় তিনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

HRS
শাওন খান/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/country/news/1156204
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World