হাওর দেখতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেলো আইনজীবীর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
হাওর ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমানের (৫৬)। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার স...

হাওর ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমানের (৫৬)। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন আইনজীবী।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাওয়ার সময় তাদের অটোরিকশার সঙ্গে পর্যটকবাহী পিকআপটির সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট মিজানুর রহমান।

গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নেওয়া হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসকে রাসেল/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/country/news/1156206
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World