আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কায়রো। দূতাবাসের উদ্যোগে পূর্বনির্ধারিত এ কনস্যুলার ক্যাম্প শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আলেকজান্দ...

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কায়রো।

দূতাবাসের উদ্যোগে পূর্বনির্ধারিত এ কনস্যুলার ক্যাম্প শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আলেকজান্দ্রিয়ার গোল্ডেন স্টারস টেক্সটাইলে আয়োজিত এ ক্যাম্প চলবে শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত।

দূতাবাস জানায়, মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর ফলে আলেকজান্দ্রিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিরা কায়রোতে দূতাবাসে যাতায়াত না করেই নিজ এলাকায় প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, ই-পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট, দূতাবাসের পত্র এবং বিভিন্ন ডকুমেন্ট সত্যায়নসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন কনস্যুলার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও প্রদান করছেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কনস্যুলার সেবা প্রদান করা হচ্ছে। শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলেকজান্দ্রিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। তারা বলেন, কায়রো থেকে দূরবর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের জন্য এ ধরনের কনস্যুলার ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কায়রো যাতায়াতের সময় ও খরচ যেমন সাশ্রয় হচ্ছে, তেমনি কর্মব্যস্ততার মধ্যেও নিজ এলাকায় প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

প্রবাসীদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও জোরদার এবং সেবাকে সহজ ও জনবান্ধব করতে বাংলাদেশ দূতাবাস, গত মাস থেকে রাজধানী কায়রোর বাইরে এমন কনস্যুলার ক্যাম্প আয়োজন করে আসছে। এসব উদ্যোগের মাধ্যমে মিশরের বিভিন্ন অঞ্চলে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিদের কাছে কনস্যুলার সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা সহজীকরণ এবং তাদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরো জোরদার ও কার্যকর করাই এ ধরনের ক্যাম্প আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের কাছ থেকেই তাদের নানাবিধ সমস্যার কথা জানা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা এ ক‍্যাম্পের লক্ষ্য।

আলেকজান্দ্রিয়ায় এবারের কনস্যুলার ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। প্রবাসীদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও মিশরের বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/probash/news/1156212
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World