মিরাজের নাগিন ড্যান্স, ৪ বামহাতিকে বোল্ড করে হলেন ম্যাচসেরা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১৩ রানে ৩ উইকেট নিয়ে গায়ানা আমাজনের হয়ে স্বপ্নের মতো অভিষেকে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার ২৩ রানে ৪ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। দুর্দান্ত পারফরম্যান্স করে দিয়েছেন নাগিন ড্যান্সও। চার উইকেটের সবগুলোই তিনি শিকার করেছেন বোল্ডে এবং সবাই ছিলেন বামহাতি ব্...

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১৩ রানে ৩ উইকেট নিয়ে গায়ানা আমাজনের হয়ে স্বপ্নের মতো অভিষেকে করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার ২৩ রানে ৪ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। দুর্দান্ত পারফরম্যান্স করে দিয়েছেন নাগিন ড্যান্সও। চার উইকেটের সবগুলোই তিনি শিকার করেছেন বোল্ডে এবং সবাই ছিলেন বামহাতি ব্যাটার।

শনিবার প্রতিভেডেন্সে সিপিএলের ৩৩তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে মিরাজের গায়ানা।

ত্রিনবাগোর ওপেনার কলিন মুনরো ও তিনে নামা নিকোলাস পুরানকে পরপর দুই বলে ফিরিয়ে শুরুটা করেন বাংলাদেশি স্পিনার। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। ১৬ বলে ২৬ রান করে তিনি ফিরলে ৪১ রানে প্রথম উইকেটের পতন হয় ত্রিনবাগোর।

পরের বলে নতুন ব্যাটার পুরান বড় শট খেলতে গিয়ে বোল্ড হন গোল্ডেন ডাকে। ফলে কোনো রান না করেই তিনি ফিরলে ৪১ রানেই দ্বিতীয় উইকেট হারায় ত্রিনবাগো।

এরপর জেওয়াইডি গুলি ১০ বলে ৪ রানের বেশি করতে পারেননি মিরাজের বলে আউট হওয়ার আগে। ডিফেন্স করতে গিয়েও পরাস্ত হন তিনি। ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ৭২ রানে ৪ উইকেট হারায় প্রতিপক্ষ।

নিজের শেষ শিকার হিসেবে বোল্ড করেন সুনিল নারিনকে। ৫ বলে ৭ রান করা নারিন বড় শট করতে গিয়ে বোল্ড হন। ৮৪ রানে ত্রিনবাগোর পঞ্চম উইকেটটি তুলে নেন মিরাজ। তাকে ফিরিয়ে নাগিন ড্যান্স দেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। তার সঙ্গে তাল মেলান ইমরান তাহিরও।

মিরাজের তোপে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপের অপরাজিত ৪২ ও শিমরন হেটমায়ারের ২৮ রানে ৬ উইকেটের জয় পায় গায়ানা। ব্যাট হাতে ২ রানের বেশি করতে পারেননি মিরাজ।

দারুণ পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজ জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1156252
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World