তেল পাইপলাইনে হামলা, কী করবে সৌদি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনের পাশে থাকা কয়েকটি পাম্প ...

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে শক্তিশালী হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাইপলাইনের পাশে থাকা কয়েকটি পাম্প স্টেশনও।

এদিকে হামলার পর প্রশ্ন উঠেছে, সৌদি আরব এখন কী পদক্ষেপ নেবে? রিয়াদ কি পাল্টা হামলা চালাবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক পথেই থাকবে?

ইরাক থেকে ড্রোন হামলার দাবি

এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

তবে দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ইরাক থেকে আসা ড্রোন দিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরে জানায়, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলা চালিয়েছে।

হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আপাতত পাল্টা হামলা নয়

হামলার পরও আপাতত ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী হামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ চেয়েছেন।

এ কারণে ইরাক সরকারকে নিজেদের ভূখণ্ড থেকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা ঠেকানোর সুযোগ দিতে চায় রিয়াদ।

সৌদি সরকারের এই সিদ্ধান্তে কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার ইঙ্গিত মিলছে।

ইরাকের তদন্তের নির্দেশ

হামলার নিন্দা জানিয়েছে ইরাক সরকারও। বাগদাদ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে জরুরি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে দেশটির সরকার।

কেন গুরুত্বপূর্ণ এই পাইপলাইন

সৌদি আরবের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ার পর সৌদি আরবের তেল পরিবহনে এই পাইপলাইনের গুরুত্ব আরও বেড়েছে।

এই পাইপলাইনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পৌঁছে দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল এই পাইপলাইন দিয়ে ইয়ানবুর দিকে পাঠানো হচ্ছিল। ফলে পাইপলাইনে বড় ধরনের ক্ষতি হলে সৌদি আরবের তেল রপ্তানিতে
চাপ তৈরি হতে পারে।

সূত্র: সিএনএন
কেএএ/

Original Source
https://www.jagonews24.com/international/news/1156297
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World