চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ও একাধিক মামলার আসামি গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাটহাজারী থানা পুলিশের...

চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাটহাজারী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গ্রেফতার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকায়। তিনি আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে হাসান মুরাদের বিরুদ্ধে। সম্প্রতি সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ হাটহাজারী থানায় হাসান মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1156306
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World