ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিরোধবিষয়ক স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধা...

ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিরোধবিষয়ক স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি ডিএনসিসির স্টলটি পরিদর্শন করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিভিন্ন পদক্ষেপ, এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসের কার্যক্রম এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের সঙ্গে সমন্বয় রেখে আজ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে ডিএনসিসির প্রায় ১ হাজার ৫০০ সদস্য ২৪টি দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, সোর্স রিডাকশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগেও বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর আওতায় ডিএনসিসির অঞ্চল-৫, বিশেষ করে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত ডেঙ্গু হটস্পটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এ কার্যক্রমে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে যথাযথ লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ডিএনসিসির স্টল পরিদর্শন এবং দেশব্যাপী কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

এমএমএ/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1156305
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World