সিলেটে তীব্র গরমের পর পাঁচ ঘণ্টায় ঝরল ১৪২ মিলিমিটার বৃষ্টি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সিলেটে তীব্র গরমের পর নেমে এল স্বস্তির বৃষ্টির। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে। এদিকে বৃষ্টিতে স্বস্তি ফেরার পাশাপাশি বিভিন্ন সড়ক-এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়। তবে বৃষ্টি থা...

সিলেটে তীব্র গরমের পর নেমে এল স্বস্তির বৃষ্টির। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে।

এদিকে বৃষ্টিতে স্বস্তি ফেরার পাশাপাশি বিভিন্ন সড়ক-এলাকায় জলাবদ্ধতাও দেখা দেয়। তবে বৃষ্টি থামার পরপরই পানি নেমে গেছে বলে জানা গেছে।

গত কয়েকদিনের তীব্র গরমে ছোট-বড় সবার হাঁসফাঁস অবস্থা ছিল। অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। গরমের তীব্রতায় দিনের বেলা বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষকে তীব্র গরমের মধ্যে কাজ করতে হয়েছে।

শুক্রবার সিলেটে তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপরই রাত ১টা থেকে সিলেটের বিভিন্ন এলাকায় অতিভারী বর্ষণ শুরু হয়। শনিবার সকাল থেকেও বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সে হিসাবে বৃষ্টি শুরুর প্রথম পাঁচ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আহমেদ জামিল/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156315
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World