অরেঞ্জ গাউনে গর্জিয়াস সাফা কবির, ছবিতে চোখ ফেরানো দায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয়ের পাশাপাশি তার রূপ ও ফ্যাশনেও মুগ্ধ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এবার অরেঞ্জ গাউনে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের নজর কাড়লেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকা...

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয়ের পাশাপাশি তার রূপ ও ফ্যাশনেও মুগ্ধ ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এবার অরেঞ্জ গাউনে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের নজর কাড়লেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিতে তাকে দেখা যায় কমলা রঙের স্লিভলেস গাউনে। বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

ডে-লাইট ইনডোর আবহে তোলা ছবিগুলোতে সাফার সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। হালকা মেকআপ, স্বাভাবিক অভিব্যক্তি আর স্টাইলিশ পোশাকে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে তার মন্তব্যের ঘর। নেটিজেনদের অনেকেই সাফার রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন। কেউ ভালোবাসা জানিয়েছেন, কেউ আবার মুগ্ধতা প্রকাশ করেছেন নানা মন্তব্যে।

নাটক, টেলিফিল্ম ও ওটিটি; সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন সাফা কবির। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যস্ত তিনি। বিভিন্ন সময় ফটোশুট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।

অরেঞ্জ গাউনের নতুন ছবিগুলোতেও তার সেই পরিচিত গ্ল্যামার ও স্বাভাবিক সৌন্দর্যের ঝলকই দেখা গেল।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156328
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World