জেসিআই বাংলাদেশ টিওয়াইপির যাত্রা শুরু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশের অসাধারণ তরুণদের স্বীকৃতি দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস বা টিওয়াইপি ২০২৬। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘জেসিআই বাংলাদেশ টিওয়াইপি ২০২৬: দ্য প্রিলুড- অফিশিয়াল ক্যাম্পেইন লঞ্চ অ্যান্ড মিডিয়া এনগেজমেন্ট’ অনুষ্ঠানের মাধ্য...

বাংলাদেশের অসাধারণ তরুণদের স্বীকৃতি দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সনস বা টিওয়াইপি ২০২৬। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘জেসিআই বাংলাদেশ টিওয়াইপি ২০২৬: দ্য প্রিলুড- অফিশিয়াল ক্যাম্পেইন লঞ্চ অ্যান্ড মিডিয়া এনগেজমেন্ট’ অনুষ্ঠানের মাধ্যমে এবারের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেসিআই নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অংশীদার, গুরুত্বপূর্ণ অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিওয়াইপি এমন তরুণদের স্বীকৃতি দেয়, যারা নেতৃত্ব, উদ্ভাবন, সাহস, অধ্যবসায় ও নিজ নিজ ক্ষেত্রে অবদানের মাধ্যমে সমাজে অর্থবহ প্রভাব তৈরি করেছেন। জেসিআই বাংলাদেশের কাছে এটি শুধু একটি পুরস্কার নয়; বরং প্রতিকূলতা জয় করে ইতিবাচক পরিবর্তন আনা তরুণদের গল্প সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে জাতীয় মহাসচিব সিনান আরেফীন টিওয়াইপির বৈশ্বিক ইতিহাস ও এর গুরুত্ব তুলে ধরেন।

২০২৬ সালের জাতীয় সভাপতি আরেফীন রাফি আহমেদ বলেন, “টিওয়াইপি শুধু সাফল্য উদযাপনের বিষয় নয়। এটি তাঁদের স্বীকৃতি, যারা প্রতিকূলতার মধ্যেও নিজ নিজ ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন সৃষ্টি করেছেন।”

জাতীয় সভাপতির উপদেষ্টা এরফান হক বলেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে মনোনয়ন এনে যোগ্য ও অনুপ্রেরণাদায়ক গল্পগুলো সামনে তুলে ধরতে চান তারা।

অনুষ্ঠানের পরিচালক জাফির শাফি চৌধুরী বলেন, টিওয়াইপির গল্পগুলো তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং সমাজে ইতিবাচক প্রভাব তৈরিতে অনুপ্রাণিত করবে।

টিওয়াইপি ২০২৬-এর জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী যোগ্য ব্যক্তিদের মনোনয়ন গ্রহণ করা হবে। প্রার্থীদের অর্জন, প্রভাব, নেতৃত্ব, সততা, স্থিতিস্থাপকতা ও সামাজিক অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/miscellaneous/news/1156323
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World