ঢাবির কবি জসীম উদ্‌দীন হল মসজিদে ঝাড়বাতি ও এসি স্থাপন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী ও এজিএস হিজবুল্লাহ আল হিজুলের উদ্যোগে হলের মসজিদে ঝাড়বাতি ও ১২ টন নতুন এসি স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) মসজিদের নতুন এসির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক ক...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী ও এজিএস হিজবুল্লাহ আল হিজুলের উদ্যোগে হলের মসজিদে ঝাড়বাতি ও ১২ টন নতুন এসি স্থাপন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) মসজিদের নতুন এসির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান। পাশাপাশি হল সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী, সঞ্চালনা করেন এজিএস হিজবুল্লাহ আল হিজুল।

ডাকসু ভিপি বলেন, কবি জসীম উদ্‌দীন হল সংসদ চমৎকার কাজ করেছে। এই এক বছরের মেয়াদে হল সংসদ যত কাজ করেছে, এত কাজ করা অসম্ভব। তারা হলে জিমনেসিয়াম স্থাপন করেছে, আজ হলের মসজিদে এসি স্থাপন করেছে, ডাকসুর সমন্বয়ে আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার করা হয়েছে, রিডিংরুমের জন্যও এসি নিয়ে আসা হয়েছে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো— ৩০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক গেট নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, এগুলো আসলে ডাকসু বা হল সংসদের কাজ নয়, মূলত প্রশাসনের কাজ। কিন্তু প্রশাসন এগুলো না করে উল্টো কীভাবে আরও বাধা দেওয়া যায়, সে চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি— ফান্ড ক্রাইসিস থাকলেও কীভাবে বড় বড় কাজ করা সম্ভব।

ডাকসুর মেয়াদ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, আমাদের মেয়াদের এক বছর পূর্ণ হয়েছে। আগামী ১৪ তারিখ আমাদের দায়িত্ব গ্রহণের সময় শেষ হবে। আমরা চাই, প্রশাসন ১৫ সেপ্টেম্বরেই পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে। ছাত্রদের নিয়মতান্ত্রিক প্ল্যাটফর্ম ডাকসু নিয়মিতভাবে কার্যকর থাকবে— এটাই আমাদের প্রত্যাশা।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, এই কবি জসীম উদ্‌দীন হল আমার হল। আমি এখানে দীর্ঘ পাঁচ বছর ছিলাম। আমি দেখেছি, গরমের সময় হল মসজিদে নামাজ পড়তে ছাত্রদের কষ্ট হতো। আজ হল সংসদ মসজিদে এসি স্থাপন করে দেওয়ার মাধ্যমে ছাত্র ও মুসল্লিদের গরমের কষ্ট দূর করতে সক্ষম হয়েছে। হল সংসদের ভিপি ওসমান গণী, এজিএস হিজবুল্লাহসহ হল সংসদ টিমকে ধন্যবাদ।

হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরো একবছরজুড়ে কাজকর্মের ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন। এরপর হল সংসদের এক বছরের গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন। তিনি হলের মসজিদ ও রিডিংরুমে এসি স্থাপন, জিমনেসিয়াম স্থাপন, নান্দনিক হল গেট নির্মাণ, শিক্ষার্থীদের তিন লাখ টাকা বৃত্তি প্রদান, এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক হিজবুল্লাহ আল হিজুল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরটি/কেএসআর

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156343
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World