স্বৈরাচারের সঙ্গে তুলনা পছন্দ নয় এমবাপের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ফিফা বিশ্বকাপের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একের-পর এক ‘স্বৈরাচার’ মিম তৈরি করা হয় কিলিয়ান এমবাপেকে নিয়ে। তবে বিষয়টি মোটেও পছন্দ করেননি তিনি। সেসব মিমে ফ্রান্সের তারকাকে কখনো সামরিক পোশাকে, কখনো সিংহাসনে বসা অবস্থায় এবং কখনো সোভিয়েত নেতা জোসেফ স্টালিনসহ ইতিহাসের বিতর্কিত ব্যক্তি...

ফিফা বিশ্বকাপের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একের-পর এক ‘স্বৈরাচার’ মিম তৈরি করা হয় কিলিয়ান এমবাপেকে নিয়ে। তবে বিষয়টি মোটেও পছন্দ করেননি তিনি।

সেসব মিমে ফ্রান্সের তারকাকে কখনো সামরিক পোশাকে, কখনো সিংহাসনে বসা অবস্থায় এবং কখনো সোভিয়েত নেতা জোসেফ স্টালিনসহ ইতিহাসের বিতর্কিত ব্যক্তিদের পাশে দেখা গেছে।

সেসব ছবি নিয়ে ফ্রান্সের ফুটবল ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন এমবাপে। রসিকতা হিসেবে নিলেও ইতিহাসের ভয়াবহতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিজের তুলনা পছন্দ হয়নি তার। তিনি বলেন, ‘এর একটি অংশ মজার, কারণ বোঝা যায় কিছু মানুষ বিষয়টি নিছক মজা হিসেবেই করছে। তবে আরেকটি অংশ কিছুটা কম মজার। কারণ আমরা জানি, ইতিহাসে ওই ধরনের মানুষ কতটা ক্ষতি করেছে’

ইতিহাসের ঘৃণিত ব্যক্তিদের সঙ্গে তুলনা করা নিয়ে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি এমবাপে। তার ভাষায়, ‘যারা অন্য মানুষকে হত্যা করেছে কিংবা লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। আমি মনে করি না, জীবনে আমি এমন কিছু করেছি। তাই বিষয়টির মধ্যে দুই ধরনের ব্যাপারই আছে।’

বিশ্বকাপে ২২ গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলের মালিক হওয়া এমবাপে আরও বলেন, ‘আমি জানি, বিষয়টি হালকাভাবে করা হয় এবং এত দূর পর্যন্ত যায় না। তবে কখনো কখনো এতে মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার ঘাটতি প্রকাশ পায়।’

এমবাপেকে মনে করিয়ে দেওয়া হয়, তার ফ্রান্স সতীর্থ উসমান দেম্বেলে তাকে ‘মবুত’ নামে ডাকেন। নামটি সাবেক স্বৈরশাসক মোবুতু সেসে সেকোর নাম থেকে নেওয়া।

এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘উসমানের বিষয়টি আলাদা। সে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই নামটি নিয়েছে। তার ক্ষেত্রে এটা শুধুই একটি মজা।’

আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/football/1156356
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World