সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান, সম্মাননা দিলো ‘ভি অ্যাওয়ার্ড ২.০’

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলোকে সম্মাননা দিয়েছে ‘ভি অ্যাওয়ার্ড ২.০’। ব্যক্তি ও সংগঠনগুলোর অবদানকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই তাদের অন্যতম উদ্দেশ্য।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ...

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনগুলোকে সম্মাননা দিয়েছে ‘ভি অ্যাওয়ার্ড ২.০’। ব্যক্তি ও সংগঠনগুলোর অবদানকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই তাদের অন্যতম উদ্দেশ্য।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনীত গুণী ও সমাজসেবকদের মধ্য থেকে নির্বাচিতদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি নেক্সটার গ্রুপের প্রেজেন্টেশনে পাওয়ার্ড বাই বিজয় ফাউন্ডেশন এবং সিটিজেন প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল নেক্সটার ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশন। সভাপতিত্বে ছিলেন ফারজানা ইয়াসমিন রিমি এবং মিলভা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটার গ্রুপের সিইও তানিয়া বিনতে আশরাফ এনা, বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ফেরদৌস হাসান কায়সার, সিটিজেন প্ল্যাটফর্মের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফাতিন ইসরাক রহমান, অভিনেতা ও বাইফা এওয়ার্ড -এর ডিরেক্টর অন্তু করিম, সমাজসেবক ও স্পিকার আলভি রায়হান সিমান্ত, সিম্ফনি অফ কিস মিউজিক স্কুল-এর আদনান বিন জামান, আন্তর্জাতিক বেসিস্ট এম. এফ. হোসাইন, অভিনেতা ও প্রেজেন্টার সাইফুর রহমান ইভান, চলচ্চিত্র নির্মাতা সিমান্ত সজল এবং ইয়ামিন এলানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন লিংকডিন কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আলতাফ হোসেন রাজু, বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেডের জোনাল ম্যানেজার জাহিদ হোসাইন সানি এবং মো. আবির হোসাইন, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের জুলিয়া ইয়াসমিন, পেট হাভ ক্লিনিকের কনসালটেন্ট এন্ড সার্জন সোহাগ তালুকদারসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখা ব্যক্তি ও সংগঠনগুলোকে উৎসাহিত করা এবং তাদের অবদানকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই ‘ভি অ্যাওয়ার্ড ২.০’-এর অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় এবং বিভিন্ন সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল লিংকডইন কমিউনিটি বাংলাদেশ, টিকেট কিনুন, আজিজ কর্পোরেশন, নেক্সট জেন মিডিয়া অ্যাকাডেমি, আলফা স্টার ফাউন্ডেশন, রোটারেক্ট ঢাকা নেক্সপটজেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাগো নিউজ, দৈনিক কালবেলা, ফ্ল্যাশ টিভি, অন্যায়ের প্রতিবাদ ও বাংলা মিরর।

এএমএ

Original Source
https://www.jagonews24.com/national/news/1156367
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World