বাপজির বিরুদ্ধে অভিযোগ, লড়াইয়ে ‘সাইয়ারা’র নায়িকা আনীত পাড্ডা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
‘সাইয়ারা’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন আনীত পাড্ডা। এবার ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হুনকার: দ্য রোর’র অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। নারীর ন্যায়বিচারের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি...

‘সাইয়ারা’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন আনীত পাড্ডা। এবার ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘হুনকার: দ্য রোর’র অফিসিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে।

নারীর ন্যায়বিচারের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। এতে মীনু রাওয়াত চরিত্রে অভিনয় করেছেন অনীত। গল্পে এক আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে অভিযোগ তোলেন মীনু। নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সত্য প্রকাশ্যে আনার পরই শুরু হয় তার দীর্ঘ ন্যায়বিচারের লড়াই।

ট্রেলারে দেখা যায়, আধ্যাত্মিক গুরু ‘বাপজি’র বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যান মীনু। কিন্তু নিজের কথা প্রকাশ্যে বলার পর পরিস্থিতি তার অনুকূলে থাকে না। বরং অভিযোগ করার পরপরই নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

মীনুর বন্ধু, পরিবারের সদস্য এমনকি তার বাবাও তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। আদৌ সে ওই ঘটনার শিকার কি না, তা নিয়েও শুরু হয় নানা বিচার-বিশ্লেষণ। তবে এসব চাপের কাছে সহজে হার মানেন না মীনু। প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থানে অটল থেকে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যান তিনি।

বাপজির বিরুদ্ধে অভিযোগ, লড়াইয়ে ‘সাইয়ারা’র নায়িকা আনীত পাড্ডা‘হুনকার: দ্য রোর’-এর পোস্টার

একদিকে বাপজির প্রভাবশালী বন্ধুদের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে হয় মীনুকে, অন্যদিকে তাকে ঘিরে বাড়তে থাকে নানা ধরনের বিপদ। ফলে তার লড়াই শুধু আদালত কিংবা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধেও তাকে দাঁড়াতে হয়।

সিরিজটিতে আধ্যাত্মিক গুরু ‘বাপজি’র চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। মীনুর পক্ষে বিশ্বাস রাখা একমাত্র আইনজীবীর চরিত্রে দেখা যাবে মোহাম্মদ জিশান আইয়ুবকে। বাপজির আইনজীবীর ভূমিকায় রয়েছেন রাম কাপুর। আর টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন অর্জুন মাথুর।

এ ছাড়া মীনুর অভিযোগের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসিপি জসলিন সিং সোনির। এই চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। মীনুর করা অভিযোগের তদন্তের নেতৃত্ব দেবেন তিনি।

‘সাইয়ারা’র সাফল্যের পর আনীত পাড্ডার নতুন এই কাজ নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। এবার প্রেমের গল্পের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন আবহের এক চরিত্রে দেখা যাবে তাকে। নিজের সত্য প্রকাশের পর একজন নারীর ওপর কীভাবে সামাজিক চাপ তৈরি হয় এবং সেই পরিস্থিতিতে কীভাবে সে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যায়, সেটিই উঠে আসবে ‘হুনকার: দ্য রোর’-এ। আগামী ২৫ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156366
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business