ফটিকছড়িতে অস্ত্রসহ ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী। গ্রেফতার মোবারক হোসেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু তাহেরের ছেলে। শু...

চট্টগ্রামের ফটিকছড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

গ্রেফতার মোবারক হোসেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর-চাইল্লাতলী এলাকার কাশেম চেয়ারম্যানের টিলার একটি টংঘরে দেশীয় অস্ত্রে সজ্জিত সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার মোবারক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1156370
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World