অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জামালপুরের মাদারগঞ্জে এক বিএডিসি ডিলারকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বা...

জামালপুরের মাদারগঞ্জে এক বিএডিসি ডিলারকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

সূত্র জানায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে বাজিতেরপাড়া এলাকার বিএডিসি ডিলার প্রতিষ্ঠান এস এন ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ডিলারকে আট হাজার টাকা জরিমানা করা হয়। কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হৃদয় আহম্মেদ/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156387
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World