প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বরেণ্য অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি একজন বাচিক শিল্পীও। অভিনয়ের পাশাপাশি নানা অনুষ্ঠান, বিজ্ঞাপন বা কন্টেন্টে তার ভরাট কণ্ঠ শোনা যায় নিয়মিতই। দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে চলেছেন। মঞ্চ নাটকেও তিনি প্রাচ্যনাটের গুণি মানুষ হিসেবে সমাদৃত। অনেকটা নিরবে নিভৃতে নিজের সৃজনশীল কাজগুলো করে ...

বরেণ্য অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি একজন বাচিক শিল্পীও। অভিনয়ের পাশাপাশি নানা অনুষ্ঠান, বিজ্ঞাপন বা কন্টেন্টে তার ভরাট কণ্ঠ শোনা যায় নিয়মিতই। দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে চলেছেন। মঞ্চ নাটকেও তিনি প্রাচ্যনাটের গুণি মানুষ হিসেবে সমাদৃত। অনেকটা নিরবে নিভৃতে নিজের সৃজনশীল কাজগুলো করে যান।

সেই তিনি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিতে পরিণত হয়েছেন। বলা চলে নেটিজেনদের রোষানলে পড়েছেন। বিশেষ করে প্রবাসীরা তার একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন। ছড়াচ্ছেন নানা রকম মিমও।

সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্তার শিকার হন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের এই ঘৃণিত আচরণ ক্ষুব্দ করেছে দেশের মানুষকে। শোবিজের লোকজনও বাঁধনের পাশে দাঁড়িয়ে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

সেই ধারাবাহিকতায় বাঁধনের প্রতি ভালোবাসা জানিয়ে একটি টিভি চ্যানেলে কথা বলেছেন অভিনেতা ও টেলিভিশনের অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। তিনি এক পর্যায়ে প্রবাসীদের ‘ইউরোপে কামলা খেটে চলে’ বলে মন্তব্য করেন। তার সেই মন্তব্য নিয়েই ক্ষোপ প্রকাশ করছেন প্রবাসীরা।

অনেকে আজাদ আবুল কালামের ছবি ও ভিডিও প্রকাশ করে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, যে প্রবাসীরা দেশ ও প্রিয়জন ছেড়ে ঘাম ঝড়িয়ে রেমিট্যান্স পাঠায়, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যায় তাদের নিয়ে এমন মন্তব্য নিম্ন মানসিকতার পরিচয় দেয়। তার মতো অভিনেতার কাছে কেউ এমন কান্ডজ্ঞানহীন বক্তব্য কেউ আশা করে না বলে প্রবাসীদের।

শুধু প্রবাসীরাই নন, দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদেরও অনেকে ফেসবুকে এই মন্তব্যের বিপরীতে ক্ষোভ প্রকাশ করছেন। অনেক শিল্পী-কলাকুশলীরাও এই জনপ্রিয় অভিনেতার বক্তব্যটির প্রতিবাদ জানিয়েছেন। কর্ম নিয়ে কাউকে কখনো ছোট করা উচিত নয় বলে মনে করেন তারা।

অনেকে আবার জুলাই অভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দলের দোসর হিসেবেও আজাদ আবুল কালামের সমালোচনা করেছেন। গেল ১৭ বছরে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক প্রচার প্রচারণায় এই অভিনেতা ভয়েস দিয়েছেন। সেই তিনি এখন ভোল পাল্টে ভেনিসের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমালোচনা করতে গিয়ে ইউরোপের প্রবাসীদের কামলা বললেন!

অনেকে আবার আজাদ আবুল কালামের পক্ষেই রয়েছেন। তাদের দাবি, অভিনেতা ঢালাওভাবে ইউরোপের প্রবাসীদের নিয়ে এই মন্তব্য করেননি। তিনি কেবলমাত্র তাদেরকেই এটা বলতে চেয়েছেন যারা অভিনেত্রী বাঁধনকে হেনস্তার সঙ্গে জড়িত।

সব মিলিয়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের বক্তব্য নিয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে কোনো নতুন ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156399
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World