সৌদির তেল পাইপলাইনে হামলা, যা বলল পাকিস্তান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রিয়াদ ও মদিনা অঞ্চলে এই হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেসামরিক লোকজন আহতও হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নিন্দ...

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রিয়াদ ও মদিনা অঞ্চলে এই হামলায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেসামরিক লোকজন আহতও হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নিন্দনীয় ড্রোন হামলা’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে এটি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতারও লঙ্ঘন।

পাকিস্তানের ভাষ্য, এ ধরনের হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য
গুরুতর হুমকি তৈরি করছে।

বিবৃতিতে পাকিস্তান সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সৌদি আরবের নেতৃত্ব, সরকার এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তান বলেছে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইয়েমেনের হুথিদের অগ্রগতি, লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় সাম্প্রতিক হামলার মধ্যে পাকিস্তানের এই অবস্থান তাৎপর্যপূর্ণ।

পাকিস্তানের এই নিন্দা এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্কও আঞ্চলিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: ডন
কেএএ/

Original Source
https://www.jagonews24.com/international/news/1156410
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World