পুরোনো প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন স্বামী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বিয়ের প্রায় এক বছর পর স্বামীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন এক নারী। তবে ঘটনাটি শেষ পর্যন্ত অন্যরকম মোড় নেয়। স্ত্রীকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার পরিবর্তে প্রেমিকের সঙ্গেই বিয়ের ব্যবস্থা করে দিলেন স্বামী। ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায় এ ঘটনা ...

বিয়ের প্রায় এক বছর পর স্বামীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন এক নারী। তবে ঘটনাটি শেষ পর্যন্ত অন্যরকম মোড় নেয়। স্ত্রীকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার পরিবর্তে প্রেমিকের সঙ্গেই বিয়ের ব্যবস্থা করে দিলেন স্বামী।

ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই নারী সম্প্রতি বাড়ি থেকে বেরিয়ে উত্তর প্রদেশের হারদোই এলাকায় তার পুরোনো প্রেমিকের কাছে চলে যান।

পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজের অভিযোগ করেন। পরে পুলিশ মোবাইলের অবস্থান শনাক্ত করে হারদোই থেকে ওই নারীকে তার পুরোনো প্রেমিকের সঙ্গে খুঁজে পায়।

এরপর পুলিশ দুজনকে মালিহাবাদে নিয়ে আসে। সেখানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

আলোচনার সময় ওই নারী পুলিশ ও পরিবারের সদস্যদের জানান, তিনি আর তার স্বামীর সঙ্গে সংসার করতে চান না। তিনি তার পুরোনো প্রেমিকের সঙ্গেই থাকতে চান।

পরিবারের সদস্যদের দাবি, ওই নারী ও তার প্রেমিক একই স্কুলে পড়াশোনা করতেন। বিয়ের আগেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পারিবারিক চাপে তিনি পরে পিআরডির ওই সদস্যকে বিয়ে করেন। বিয়ের পরও তার পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গেছে।

পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত ওই নারীর স্বামী তাকে জোর করে নিজের সঙ্গে সংসার করতে বাধ্য না করার সিদ্ধান্ত নেন। স্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তিনি তার পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়েতে সম্মতি দেন।

পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুই পক্ষের সম্মতিতে স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী ওই নারী ও তাঁর প্রেমিকের বিয়ে হয়। সেখানে তারা মালা বদল করেন এবং পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘোরেন।

ঘটনাটি মালিহাবাদ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পুরোনো প্রেমিকের সঙ্গে বিয়েতে স্বামীর সম্মতি দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Original Source
https://www.jagonews24.com/international/news/1156406
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World