স্কুলের সামনে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। শাহাদত একই গ্রামের সেকুল মিয়ার ছেল...

নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডোবায় পড়ে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। শাহাদত একই গ্রামের সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্কুলের সামনে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।

খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামাল হোসাইন/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156403
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World