নিরপরাধ কৃষকদের গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সারের সংকট ও কৃষকদের গ্রেফতার আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি। সংগঠনটি বলেছে, সারের সংকট, বিতরণে অনিয়ম কিংবা বৈষম্যের অভিযোগের সমাধান না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পরিবেশ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবা...

সারের সংকট ও কৃষকদের গ্রেফতার আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তি। সংগঠনটি বলেছে, সারের সংকট, বিতরণে অনিয়ম কিংবা বৈষম্যের অভিযোগের সমাধান না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পরিবেশ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক ও সদস্যসচিব এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম রানা গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

এতে বলা হয়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভের ঘটনায় কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও প্রায় ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এতে সাধারণ কৃষকদের মধ্যেও গ্রেফতার ও হয়রানির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যমের প্রতিবেদনে কৃষকদের কেউ কেউ জানিয়েছেন, গ্রেফতারের ভয়ে তারা রাতে নিজ বাড়িতেও থাকতে পারছেন না।

জাতীয় কৃষক শক্তি মনে করে, কৃষক দেশের খাদ্য উৎপাদনের মূল শক্তি। তাদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত করে দেশের কৃষিব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সারের সংকট ও বিতরণব্যবস্থার অনিয়মের অভিযোগের সমাধান না করে কৃষকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পরিবেশ তৈরি করা সমস্যার সমাধান নয়।

তবে কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ থাকলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় সংগঠনটির কোনো আপত্তি নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে কোনো নিরপরাধ কৃষক যেন হয়রানি বা অযথা গ্রেফতারের শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সারের সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং সুষ্ঠু ও স্বচ্ছ বিতরণব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এক্ষেত্রে স্বজনপ্রীতি, অনিয়ম ও কালোবাজারি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জাতীয় কৃষক শক্তি বলছে, কৃষককে ভয় দেখিয়ে নয়, কৃষকের পাশে দাঁড়িয়েই কৃষি ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে কৃষকদের ঘরে ফেরার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এনএস/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156413
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World