ভোলায় জিওব্যাগ ধসে নিখোঁজ বিজিবি সদস্যর মরদেহ উদ্ধার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত আমজাদ ভোলা পৌর এলাকার কালিবাড়ি রোড এলাকার মো. ইব্রাহীমের ছেলে এবং সে বিজিবি সদস্য।  শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনি...

ভোলার শিবপুরে মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগ ধ্বংসের ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত আমজাদ ভোলা পৌর এলাকার কালিবাড়ি রোড এলাকার মো. ইব্রাহীমের ছেলে এবং সে বিজিবি সদস্য। 

শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরকারি দীঘির পাড় সংলগ্ন মেঘনা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা ওই এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। পরে মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থরে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এরপর নিহতের পরিবার মরদেহটি নিহত আমজাদ হোসেনর বলে শনাক্ত করেন। আইনগত ব্যবস্থার পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

গত বুধবার ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে ৫ যুবক  ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিযনের মৎস্য ঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীর সংরক্ষণ জিও ব্যাগে বসে মোবাইলে গেমস ও আড্ডা দিচ্ছিলেন। ওই সময় মেঘনা নদীর তীব্র স্রোতের চাপে জিও ব্যাগ ধসে মেঘনা নদীতে পরে যায় তারা পাঁচজন। এরমধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠে আসলেও নিখোঁজ থাকে বিজিবি সদস্য আমজাদ হোসেন ও রাকিব নামে দুইজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আর আজ আমজাদের মরদেহ উদ্ধার করেন নৌপুলিশ সদস্যরা।

জুয়েল সাহা বিকাশ/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1156450
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World