জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের, সম্পাদক মুদ্দাসসির

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ফল...

 

জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, ঢাবি ছাত্রশক্তির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান রিপন। 

এর আগে, জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়। এরপর বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তীতে কাউন্সিল উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

আরটি/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/education/news/1156479
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World